ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর: ছবির ক্যাপশন: সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
ad728

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুর উপজেলায় স্ত্রী লতা খাতুনকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়।

বুধবার (২০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহাগ তালুকদার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালে সিরাজুল ইসলামের সাথে একই উপজেলার রাম নারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল তার স্ত্রীর ওপর নির্যাতন চালায়। এরপর ২০২০ সালের ২৭ শে এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।

আরও জানা যায়, তদন্তের একপর্যায়ে লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে জানা যায়। পরে সিরাজুল ইসলামকে আসামি করে লতার বাবা লালপুর থানায় এজাহার দায়ের করেন। ওই এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স