ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় পার্টির মোড়কে সংগঠিত হচ্ছে আ. লীগের নেতাকর্মীরা: কনক সরওয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
জাতীয় পার্টির মোড়কে সংগঠিত হচ্ছে আ. লীগের নেতাকর্মীরা: কনক সরওয়ার ছবির ক্যাপশন: জাতীয় পার্টির মোড়কে সংগঠিত হচ্ছে আ. লীগের নেতাকর্মীরা: কনক সরওয়ার
ad728

সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার বলেছেন, জাতীয় পার্টির মোড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার সংগঠিত হচ্ছে। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এমন মন্তব্য করেন তিনি।

ভারতের চক্রান্তের নতুন ছক নিয়ে কনক সরওয়ার বলেন, ‘পলাতক হাসিনার দল নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টির মোড়কে আবার সংগঠিত হচ্ছে। এ বিষয়টি স্পষ্ট এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারতের পরিকল্পনা। ভারতের পরিকল্পনায় এক নতুন ছক হচ্ছে। জাতীয় পার্টির মোড়কে খুনি হাসিনার অনুসারীরা আবার একত্রিত হবে। জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং তাদের প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসানো হবে। প্রয়োজনে তাদের এমনও হতে পারে যে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পলাতক হাসিনার অনুসারীরা জাতীয় পার্টির মোড়কে আবার সরকার গঠন করবে।’

কনক সরওয়ার বলেন, সম্প্রতি জাতীয় পার্টির একটি কাউন্সিল হয়েছে। গত ৯ আগস্টে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যে, জিএম কাদেরের যেহেতু ভারতের সঙ্গে সম্পৃক্ততা আছে, তাই তাকে বের করে নতুন জাতীয় পার্টি করছে। এগুলো সব হচ্ছে পাতানো খেলা। দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে।’ 

তিনি আরও বলেন, ‘জিএম কাদেরকে নিয়ে জাতীয় পার্টি নাটক করছে। জিএম কাদেরের ভারতপ্রীতি, ভারতের দালালি এরশাদের ধারাবাহিকতা ধরে রেখেছিল। ভারতের বিষয়ে জিএম কাদেরের বক্তব্য নিয়ে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ জন্যই কাউন্সিলকে নিয়ে একটা নাটক করা হয়েছে। তারা জিএম কাদেরকে বাদ দিয়ে নতুনভাবে জাতীয় পার্টিকে সংগঠিত করছে


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted