বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে সরকারের সঙ্গে সংস্কার কার্যক্রমে যুক্ত হয়েছিলাম, তা এখন স্তিমিত হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের নতুন উদ্যোগ ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।
‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ দেশের সাধারণ মানুষরে সংস্কার চাহিদা, সরকারের সংস্কার উদ্যোগের বাস্তবায়নের গতিপ্রকৃতি পর্যালোচনা করবে। আগামীতেও রাজনৈতিক সরকারের জবাবদিহি নিশ্চিতে কাজ করবে।
এসময় দেবপ্রিয় ভট্টচার্য বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দিচ্ছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে তারা আমলে নিচ্ছে না। অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে—এমন প্রশ্ন মনে আসছে বলেও উল্লেখ করেন তিনি।