বসুন্ধরা শুভসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হয়। গত রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সংগঠনের বর্তমান কার্যকরি কমিটির সদস্যরা এ কার্যক্রম শুরু করেন। সোমবার বিকেলে এ কার্যক্রম শেষ হয়। এছাড়া আগামী এক সপ্তাহব্যাপী অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।
বসুন্ধরা শুভসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব হাসানের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন টনিক, সহ-সভাপতি মিশন চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন টুডু, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক প্রান্ত কুমার দাশ, ক্রীড়া সম্পাদক আল ফারাবী দুরন্ত, কার্যকরী সদস্য মাহবুবা ইসলাম মেরিনা, রাসেল শেখ, সদস্য শামিম হোসেন সুজা, শোভা আক্তারসহ অন্যান্য সদস্যরা।
নতুন সদস্য হিসেবে যুক্ত হওয়া কয়েকজন নবীন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, শুভসংঘের সাথে যুক্ত থেকে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন এবং নিজেদের দায়িত্ববোধ আরও বাড়াতে পারবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক সুজন টুডু বলেন, “শিক্ষার্থীরা যদি নিজেদের সময়ের একটি অংশ সমাজের জন্য ব্যয় করে, তবে দেশ আরও এগিয়ে যাবে। বসুন্ধরা শুভসংঘ সেই সুযোগ তৈরি করে দিচ্ছে। এখানে যুক্ত হয়ে তারা রক্তদান, দরিদ্র সহায়তা, পরিবেশ সংরক্ষণসহ নানা কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জীবন দর্শনকে মানবিক করে তুলবে।”