ঢাকা | বঙ্গাব্দ

ফাঁকি দিলো ইউনাইটেড, তুর্কি ক্লাবেও অনাগ্রহ– এমি মার্টিনেজের ভবিষ্যৎ কী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ম্যানচেস্টার ইউনাইটেড চূড়ান্ত সময়ে বেলাজিয়ামের গোলরক্ষক সেনে ল্যামেন্সকে যুক্ত করেছে স্কোয়াডে। এর মধ্য দিয়ে মার্টিনেজকে নেওয়ার বিষয়ে চলমান দোলাচলের পুরোপুরি ইতি ঘটল। অনেকেই মনে করেছিলেন ভুলে-ভরা গোলকিপিং করা আন্দ্রে ওনানার জায়গায় স্থলাভিষিক্ত হবেন বিশ্বকাপজয়ী এই আলবিসেলেস্তে তারকা। যিনি ২০২৪-২৫ মৌসুমের শেষদিকে অ্যাস্টন ভিলার দর্শকদের কাছ থেকে বিদায়ী অভ্যর্থনাও নিয়েছিলেন।

ইংলিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, দলবদলের সময়সীমা ঘনিয়ে আসায় মার্টিনেজ তার আর্জেন্টাইন সতীর্থ ও ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে ফোন করে অনুরোধ করেছিলেন যাতে তিনি ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এ ছাড়া জুন ও জুলাইয়ে তিনি ক্লাবটির পর্তুগিজ কোচ রুবেন অ্যামোরিমের সঙ্গেও কথা বলেছিলেন সম্ভাব্য চুক্তি নিয়ে। অ্যামোরিম মনে করেছিলেন, মার্টিনেজের ব্যক্তিত্ব ও অভিজ্ঞতা তার দলের জন্য কার্যকরী হবে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স