ঢাকা | বঙ্গাব্দ

এখন তিনি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি, কাকে নিয়ে লিখলেন পরীমণি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2025 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে হঠাৎ বিএনপির মঞ্চে দেখে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে শোবিজে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ নায়িকা কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য রাখেন।

অপুর এই উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যেই আরেক চিত্রনায়িকা পরীমণি সরাসরি খোঁচা দিয়ে বিষয়টিকে আরও চটকদার করে তুলেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন- আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।


যদিও তিনি সরাসরি অপু বিশ্বাসের নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের কাছে পরিষ্কার হয়ে গেছে ইঙ্গিতটি অপুর দিকেই। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। মাত্র আধাঘণ্টায় ৪০ হাজারের বেশি রিয়েকশন এবং প্রায় ৮ হাজার মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। বেশিরভাগ মন্তব্যেই পরীমণির সঙ্গে সহমত জানিয়েছেন অনুসারীরা।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস। দলীয় প্রচারণায় অংশ নেয়া থেকে শুরু করে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নায়িকা হিসেবেও আলোচনায় ছিলেন তিনি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির মঞ্চে তার উপস্থিতি সুবিধাবাদী মনোভাবের পরিচায়ক কিনা, তা নিয়েই চলছে বিতর্ক।

অপুর হঠাৎ রঙ বদলানো অবস্থান এবং পরীমণির প্রকাশ্য খোঁচা শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted