ঢাকা | বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন ঘিরে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জয়নুল আবদিন ফারুকের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2025 ইং
চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ছবির ক্যাপশন: চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
ad728

আগামীকাল অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেউ যেন প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডাকসুর ভোটারদের সুচিন্তিত মতামতের মাধ্যমে ছাত্রদল মনোনীত প্যানেলকে জয়ী করার আহ্বান জানান ফারুক। বলেন, দিল্লিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সকল চক্রান্ত নস্যা করে দেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনে কোনো সন্ত্রাস থাকবে না। এ আত্মবিশ্বাস আমাদের আছে ড. ইউনূসের কাছে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সহায়তা করুন।

এসময় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, বিভক্তি তৈরি হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে যেতে পারে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স