দক্ষিণের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এমন গুজব ছড়িয়ে পড়েছে। কাজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ হয়ে পড়েন।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যমে স্পষ্ট জানালেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। কাজল লিখেছেন, ‘আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে।
আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে আছি। সবার কাছে অনুরোধ, এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।’
সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অভিনেত্রীর অনুরাগীরা। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না আপনি নেই এমন কেন হলো?’
আল-আমিন সাঈফী