অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং নিজস্ব স্টোর থেকে এই মডেলগুলো আর কেনা যাবে না। তবে, যেসব খুচরা বিক্রেতার কাছে এখনো কিছু ইউনিট মজুত রয়েছে, সেগুলো সীমিত সময়ের জন্য বাজারে পাওয়া যেতে পারে।
অ্যাপল তাদের প্রোডাক্ট লাইনআপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন আসার সঙ্গে সঙ্গে পুরোনো কয়েকটি ডিভাইসের দিচ্ছে অ্যাপল। আইফোন ১৭ সিরিজের ঘোষণা হওয়ার পর আজ থেকে আটটি জনপ্রিয় পণ্যের বিক্রি বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে চারটি আইফোন, তিনটি অ্যাপল ওয়াচ এবং একটি এয়ারপডস মডেল।
অ্যাপল তাদের প্রোডাক্ট লাইনআপে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স– এই চারটি মডেল সরিয়ে নিচ্ছে বাজার থেকে। একইসঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২, এবং অ্যাপল ওয়াচ এসই (দ্বিতীয় প্রজন্ম) মডেলগুলোকেও বিদায় জানাচ্ছে টেক জায়ান্টটি।এছাড়া অ্যাপলের ওয়্যারলেস অডিও ডিভাইসের মধ্যে জনপ্রিয় এয়ারপডস প্রো ২ মডেলটিও বাদ পড়ছে প্রোডাক্ট তালিকা থেকে।
আজকের বহুল প্রতীক্ষিত ইভেন্টে অ্যাপল চারটি নতুন মডেল উন্মোচন করতে পারে। সম্ভাব্য লাইনআপ হলো— আইফোন ১৭ (বেস মডেল), আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একেবারে নতুন ডিজাইনের আইফোন ১৭ এয়ার। গত বছরের আইফোন ১৬ প্লাসের জায়গা নিতে পারে এই ‘এয়ার’ মডেল, যা হবে আরও হালকা ও পাতলা। ধারণা করা হচ্ছে, এটি হবে অ্যাপলের তৈরি করা সবচেয়ে স্লিম আইফোন।
শুধু আইফোন নয়, আজকের ইভেন্টে অ্যাপল আরও কিছু নতুন পণ্য উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
এগুলোর মধ্যে রয়েছে— অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩, অ্যাপল ওয়াচ এসই ৩ এবং এয়ারপডস প্রো (তৃতীয় প্রজন্ম)।
নতুন এই এয়ারপডস প্রো ৩ হবে অ্যাপলের সবচেয়ে উন্নত ট্রু-ওয়্যারলেস হেডসেট, যাতে নতুন সেন্সর, উন্নত নoise-cancellation প্রযুক্তি ও দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকবে।
আল-আমিন সাঈফী