বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির সঙ্গে প্রেম করে বিয়ে করেন। মনসুর আলি মুসলিম হওয়ায় শর্মিলা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন তাকে নতুন একটি নাম দেয়া হয়।সম্প্রতি এক সাক্ষাৎকারে দুজনের বিয়ে নিয়ে বিশেষ কিছু কথা বলেছেন তাদের ছোট মেয়ে সোহা আলি খান। সোহা জানান, বিয়ের আগে তার মা শর্মিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, তার নামও পরিবর্তন করা হয়েছিল নিয়মমাফিক।
সোহা আলি খান হটারফ্লাইকে বলেছেন, তার মা মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হয়েছিলেন। ইসলামে তার নাম রাখা হয় 'আয়েশা'। তবে মানুষ এখনও অভিনেত্রীকে তার আসল নাম অর্থাৎ শর্মিলা ঠাকুর হিসেবেই চেনেন। এই নাম নিয়ে পরিবারে কিছুটা বিভ্রান্তি ছিল কারণ তার মা 'শর্মিলা' নামে স্বাক্ষর করতেন এবং কখনও 'আয়েশা' নামে স্বাক্ষর করতেন।শর্মিলা ঠাকুর নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতেন। সময়ের চেয়ে বরাবরই এগিয়ে শর্মিলা। তিনি নিজের শর্তে জীবনযাপন করতেন। ষাটের দশকে চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি বিকিনিতে ফটোশুট করতেও পিছপা হননি তিনি।
তিনি ধর্মের বাইরে গিয়ে মনসুর আলি খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা সেই সময় একটি বড় বিষয় ছিল। মাত্র ২৪ বছর বয়সে, উঠতি ক্যারিয়ারের সময়ই বিয়ে করেছিলেন শর্মিলা।১৯৬৪ সালে ‘কাশ্মীর কি কলি’ ছবি দিয়ে সিনেমায় অভিষেক হয় তার। ‘আরাধনা’, ‘চুকে চুপকে’, ‘অমর প্রেম’-এর কালজয়ী ছবির অংশ থেকেছেন শর্মিলা। ১৯৬৯ সালে মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন শর্মিলা।