ঢাকা | বঙ্গাব্দ

সিভিল সার্ভিসে বৈষম্য দূর করতে হবে: আলাল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2025 ইং
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ছবির ক্যাপশন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল
ad728

জন-আকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসে বৈষম্য দূর করতে হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।শনিবার (১৩ সেপ্টেম্বর) সিভিল সার্ভিসের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সভায় তিনি এ কথা বলেন।

 
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে প্রশাসনিক সংস্কারের প্রথম পথিকৃৎ জানিয়ে আলাল বলেন, জন-আকাঙ্ক্ষা পূরণে সিভিল সার্ভিসে বৈষম্য দূর করতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রশাসনিক সংস্কারকে প্রাধান্য দেবে।বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ভোটদানই পারে সত্যিকারের পরিবর্তনের সুযোগ তৈরি করতে।
 
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সব পক্ষের আলোচনার মাধ্যমে ক্যাডারদের বৈষম্য নিরসন সম্ভব। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সরকার।
 

 
সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ বলেন, বাংলাদেশে দুর্নীতি ও অস্বচ্ছ শাসনব্যবস্থা পরিবর্তন না হলে আরেকটা গণ-অভ্যুত্থান হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted