ঢাকা | বঙ্গাব্দ

৪৭তম বিসিএস পিএসসিকে সহায়তা দেওয়ার জন্য ৭৫ জন কর্মকর্তাকে সংযুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
৪৭তম বিসিএস পরীক্ষা ছবির ক্যাপশন: ৪৭তম বিসিএস পরীক্ষা
ad728
আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) অনুষ্ঠিত হবে।  এজন্য কমিশনকে সহায়তা দিতে ৭৫ জন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সংযুক্তি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা সবাই বিভিন্ন মন্ত্রণালয়ের ক্যাডার বহির্ভূত সহকারী সচিব।সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বি.সি.এস. পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) পরিচালনায় কমিশনকে সহায়তা দেওয়ার জন্য ৭৫ জন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংযুক্তি করা হলো।প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় সংযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশনের জন্য সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। সে মোতাবেক কর্মকর্তাদের নির্ধারিত তারিখ ও সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে উপস্থিত হয়ে এ ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স