আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে বৃষ্টি হতে পারে। কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে পারে।এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিলো ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৮৫ শতাংশ।এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে।
আল-আমিন সাঈফী