ঢাকা | বঙ্গাব্দ

‘এআই ইন জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ পেলেন তথ্যপ্রযুক্তি সাংবাদিকরা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
‘এআই ইন জার্নালিজম’ ছবির ক্যাপশন: ‘এআই ইন জার্নালিজম’
ad728

রাজধানীর গুলশানে সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত হলো সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক বিশেষ কর্মশালা। টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) ও বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালার শিরোনাম ছিল ‘এআই ইন জার্নালিজম’।


শনিবার সকালে বিন কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। এতে টিএমজিবির সদস্যরা অংশ নেন। তারা সংবাদ সম্পাদনা, কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ব্যবহারে এআই প্রযুক্তির সর্বশেষ কৌশল হাতে-কলমে শিখেছেন। 

কর্মশালায় স্বাগত বক্তব্যে টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, “সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা এমন আয়োজন থেকে অনেক কিছু শিখতে পারি এবং উপভোগ করতে পারি। বিনকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ট্রাস্টের চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর কর্মশালার আয়োজন প্রসঙ্গে বলেন, “বর্তমান সময় তথ্যপ্রযুক্তির সময়। কেবল একাডেমিক সনদ অর্জন করলেই একজন দক্ষ হয়ে ওঠা যায় না- প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা অর্জনই এখন মূল চাবিকাঠি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।”

তিনি আরও জানান, খুব শিগগিরই আয়োজন করা হবে ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’। এ আয়োজনে সারাদেশের সেরা উদ্ভাবনগুলো অংশ নেবে।তিনি বলেন, “এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে দেশীয় উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ও সৃজনশীল উদ্যোগগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হবে। বিজয়ীরা শুধু জাতীয় পর্যায়ের সম্মানই অর্জন করবেন না, বরং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও মনোনীত হবেন। এর মাধ্যমে তারা বাংলাদেশকে বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করবেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন।”

প্রসঙ্গত, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, কনটেন্ট তৈরি ও তথ্যপ্রবাহের গতি বাড়াতে এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলোকে নতুন মাত্রা দিচ্ছে। বাংলাদেশেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এমন প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted