ঢাকা | বঙ্গাব্দ

জিনেদিন জিদানের ছেলে লুকা আলজেরিয়ার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
আলজেরিয়ার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ছবির ক্যাপশন: আলজেরিয়ার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে
ad728
ফুটবল প্রতিবেদক:
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের দ্বিতীয় পুত্র, ২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা জিদান আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার হয়ে খেলবেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আলজেরিয়ান ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদনও মিলেছে।

লুকা বর্তমানে স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন। ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলের সদস্য হিসেবেও ছিলেন তিনি। চার ছেলের মধ্যে দ্বিতীয় লুকা, এবং সবাই রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে এসেছে। ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত রিয়ালে ছিলেন, তবে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন।

ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলে কোনো দেশের হয়ে খেলতে হলে সেই দেশের নাগরিক হতে হয়। এজন্য লুকা তার দাদার জন্মভূমি আলজেরিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন।

আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন লুকা। আলজেরিয়া আফ্রিকান বাছাইপর্বের ‘জি’ গ্রুপে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা উগান্ডার পয়েন্ট ১৫।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স