ঢাকা | বঙ্গাব্দ

মণ্ডপ পাহারায় বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
মণ্ডপ পাহারায় বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: মণ্ডপ পাহারায় বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে মণ্ডপ পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে, সেটি অস্বীকার করার উপায় নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা শুরু হওয়ার আগে থেকেই মণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবকরা সতর্ক দৃষ্টি রাখবেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী পাহারায় যুক্ত হবে।

এ সময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। তবে নির্বাচন ঘিরে ছোটখাটো ঘটনা ঘটে থাকে, সেগুলো যাতে না ঘটে, তার পদক্ষেপ নেয়া হবে।”

এছাড়া সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মিয়ানমার থেকে মাদক আসছে, অন্যদিকে দেশ থেকে সার পাচার হচ্ছে। এসব রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে। মাদকের সঙ্গে যুক্তরা আগের তুলনায় অনেক বেশি ধরা পড়ছে।”


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted