অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ অক্টোবর রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।
📌 ঘোষিত তফসিল অনুযায়ী:
২২ সেপ্টেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত: আপত্তি গ্রহণ
২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত: আপত্তির শুনানি
২৫ সেপ্টেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৬ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিতরণ
২৮ সেপ্টেম্বর: মনোনয়নপত্র দাখিল
২৯ সেপ্টেম্বর: যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
৩০ সেপ্টেম্বর: আপিল ও শুনানি
১ অক্টোবর: প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ
৬ অক্টোবর
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে পরিচালক পদের ভোটগ্রহণ।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।
👉 এবারের নির্বাচনে ক্রিকেট অঙ্গনে নতুন নেতৃত্ব আসবে কিনা, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে
দৈনিক দুর্বার