ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তান ভারতের জন্য সাজালো ১৭২ রানের লক্ষ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) টস জিতে ভারত পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়।

আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় তারা। ফখর জামান ১৫ রানে ফেরেন হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়েন শাহিবজাদা ফারহান ও সাইম আয়ুব। পরে দ্রুত উইকেট হারায় পাকিস্তান এবং শেষ দিকে সালমান আঘার ১৩ বলে ১৭ রান ও ফাহিম আশরাফ ৮ বলে ২০ রানের ঝড় দেখান।

ভারতের হয়ে শিবম দুবে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন, এছাড়া হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবও ১টি করে উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান আগে ব্যাট করে সর্বোচ্চ রান তুলেছে এটি। ইতিহাস বলছে, শেষ নয় বারের ভারত-পাকিস্তান ম্যাচে ৮ বারই জিতেছে পরে ব্যাট করা দল।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স