ঢাকা | বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবসের র‌্যালি অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2025 ইং
শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবসের র‌্যালি অনুষ্ঠিত ছবির ক্যাপশন: শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবসের র‌্যালি অনুষ্ঠিত
ad728
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষে শায়েস্তাগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় এই র‌্যালির আয়োজন করা হয়।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং যুব পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এ কর্মসূচির আয়োজন করে। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল— “এখনই পদক্ষেপ করি, শান্তিময় বিশ্ব গড়ি।”

র‌্যালিতে বক্তব্য রাখেন— পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলার কো-অর্ডিনেটর আব্দুর রকিব, অ্যাম্বাসেডর আব্দুস সালাম, সিমা আক্তার, শাহিন আলম, লুৎফুর, তরুণ বিজ্ঞানী মুসাহিদ মজুমদার এবং ওয়াইপিএজি শায়েস্তাগঞ্জ উপজেলার ছাত্র নেতা আল আমিন সাঈফী। বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতির ভিত্তিতেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সমাজ থেকে সহিংসতা, বিভেদ ও বৈরিতা দূর করে শান্তির চর্চাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা শুধু রাষ্ট্র বা সংস্থার দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। পরিবার থেকে শুরু করে সমাজের সর্বত্র শান্তির চর্চা হলে বিশ্ব হবে সংঘাতমুক্ত।

 আয়োজনে সহযোগিতা করেছে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স