ঢাকা | বঙ্গাব্দ

গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিচ্ছেন আইরিশ লেখক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2025 ইং
গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিচ্ছেন আইরিশ লেখক ছবির ক্যাপশন: গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিচ্ছেন আইরিশ লেখক
ad728
গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযানে যোগ দিচ্ছেন আইরিশ ঔপন্যাসিক নওইস ডোলান। আইরিশ সংবাদপত্র আইরিশ ইন্ডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, গাজাবাসীর জন্য সাহায্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে মৃত্যু একটি ‘প্রয়োজনীয় ঝুঁকি’ ছাড়া আর কিছুই নয়। আর এই ঝুঁকি নিতে প্রস্তুত তিনি।

৩৩ বছর বয়সী এই ডাবলিন, আয়ারল্যান্ডের লেখক আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) ইতালির কাতানিয়া থেকে যাত্রা শুরু করবেন এবং পরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে যোগ দেবেন।

ডোলান সাংবাদিককে বলেছেন, তিনি ঝুঁকির ব্যাপারে সচেতন। বলেন, ‘গাজার মানুষের জন্য প্রত্যেকটি মুহূর্ত অনেক বেশি ভয়ংকর। গণহত্যাকে স্বাভাবিকভাবে গ্রহণ করা অপরাধ। আশা করছি গাজাবাসীদেরকে সাহায্য করতে সক্ষম হবো।

সূত্র: আল জাজিরা।

/এআই

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted