ঢাকা | বঙ্গাব্দ

কানাডার সন্ত্রাসী তালিকায় ভারতের ‘বিষ্ণোই গ্যাং’

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
লরেন্স বিষ্ণোই (ডানে) ছবির ক্যাপশন: লরেন্স বিষ্ণোই (ডানে)
ad728
ভারতের কুখ্যাত ‘বিষ্ণোই গ্যাং’-কে এবার সন্ত্রাসী তালিকাভুক্ত করলো কানাডা। খুন, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক পাচারসহ একাধিক অপরাধের দায়ে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কানাডা সরকার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দা-সাঙ্গারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর প্রেক্ষিতে কানাডায় থাকা বিষ্ণোই গ্যাংয়ের যেকোনো সম্পদ, নগদ অর্থ থেকে শুরু করে যানবাহন জব্দ করা যাবে। এছাড়াও, কানাডায় প্রবেশের সময় বিষ্ণোই গ্যাংয়ের সন্দেহভাজন যেকোনো সদস্যকে আটক করবে অভিবাসন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, হাই প্রোফাইল হত্যাকাণ্ডে জড়িয়ে সম্প্রতি বেশ আলোচনায় আসে লরেন্স বিষ্ণোই নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাং। কানাডার মাটিতে শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার ও জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে সম্পৃক্ততা মেলে গ্যাংটির। মূলত এরপর থেকেই নয়াদিল্লির সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয় অটোয়ার।

এছাড়াও, মহারাষ্ট্রের তিনবারের বিধায়ক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে হত্যার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং নিজেই।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স