সালাহউদ্দিন বলেন, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন—জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। কিন্তু যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে পারমানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠার চেষ্টা করছে, তারা সফল হবে না।তিনি আরও বলেন, বিএনপি একটি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন আমরা চাইনি, চাই না এবং করবও না।সব রাজনৈতিক দলের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আমরা যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে পারি খুব সুন্দরভাবে। দেশে এখন নির্বাচনের আবহ চলছে। সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ ভোটের গণসংযোগে আছে। এ অবস্থায় কেউ যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা দেয়, জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।
সম্প্রতি প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, প্রচুর অর্থ ঢালা হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ।
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করবে, দেশীয় হোক বা বিদেশি—বাংলাদেশের জনগণ তাদের প্রতিহত করবে।
আল-আমিন সাঈফী