এতে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একই বিভাগের শিক্ষার্থী জুনায়েদ মুস্তাফিজ অয়নকে ৪ সেমিস্টার, শরিফুজ্জামান খান আতিফ, সাবিদ আবরার তাজিম, অনিক আহমেদ, প্রীতম সাহা, সুয়েল রানা, যুবায়ের হোসেন তালুকদার জিম, মো. নাঈম মিয়া, বিকাশ চন্দ্র ধর ও মিঞা মোহাম্মদ সায়্যদুল বাশার রিফাতকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।গত বছরের ২৭ নভেম্বর পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ৫ জন নারী শিক্ষার্থী ও একই বিভাগের ১৫ জন জুনিয়র শিক্ষার্থীকে শহিদ মিনারে ডেকে নিয়ে র্যাগিংয়ের ঘটনায় পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী কাজী তাসমিয়া হক আরিশাকে ৪ সেমিস্টার এবং ফারজানা মেহেরুন নুহা, তাসমিল্লাহ আলম মাইশা, লামিয়া ইসলাম জুঁই ও শ্রাবণী দে প্রীয়াকে আজীবন ছাত্রী হল থেকে সিট বাতিল করার হয়েছে।
এ ছাড়া, গত বছরের ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে এক বাসায় রাতে র্যাগিংয়ের অভিযোগে পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. সাগর হোসেন এবং সাখাওয়াত হোসেনকে সরাসরি ঘটনার নেতৃত্ব দেওয়ার জন্য ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি একই বিভাগের শিবরাজ ত্রিপুরা, জুবায়ের আব্দুল্লাহ, রিয়াদুস সালেহীন রিয়ান, তন্ময় কর্মকার সাগর, ইয়াজউদ্দিন পাটোয়ারী এবং নাফিস ইমতিয়াজ রুহানকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে হলে সিট বরাদ্দ না দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আল-আমিন সাঈফী