অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার প্রশাসনিক পেশাজীবীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা এবং একটি প্রতিষ্ঠানের উন্নয়নে নিজের অসামান্য অবদানের কথা আলোচনা করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পেশার মানোন্নয়নের জন্য যুগোপযোগী বক্তব্য দিয়েছেন নীলুফার আহমেদ করিম। প্রতিষ্ঠানে দলবদ্ধ কাজের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা ও একটি কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষক শামীম হোসেন।
প্রশাসনিক পেশাজীবীদের কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা ও ধন্যবাদ প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়েছে।অনুষ্ঠান শেষে প্রশাসনিক পেশাজীবীরা আবার পূর্ণোদ্যমে নিজ নিজ কর্মস্থলে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।
আল-আমিন সাঈফী