ঢাকা | বঙ্গাব্দ

শহিদুল আলমের সাহসী পদক্ষেপ ‘বিবেকের গর্জন’: তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
শহিদুল আলমের সাহসী পদক্ষেপ ‘বিবেকের গর্জন’: তারেক রহমান ছবির ক্যাপশন: শহিদুল আলমের সাহসী পদক্ষেপ ‘বিবেকের গর্জন’: তারেক রহমান
ad728
গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের পদক্ষেপ ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে মন্তব্য করেছেন বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাতে সামাজিকমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান লিখেছেন, গাজামুখী নৌবহরে অংশ নেয়া শহিদুল আলমের সাহসী পদক্ষেপ কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

আরও পড়ুন: ত্রাণ নয়, অবৈধ অবরোধ ভাঙাই উদ্দেশ্য: সবশেষ বার্তায় শহিদুল আলম

পোস্টের শেষে তিনি আরও লিখেছেন, বিএনপি সর্বদা শহিদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।

এদিকে, ফেসবুকে সর্বশেষ দেয়া এক ভিডিওতে শহিদুল আলম বলেন, তথ্যপ্রবাহ সীমিত থাকায় সব খবর যাচাই করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সময়মতো নিজেদের আপডেট জানাতে থাকবেন। 

/এসআইএন

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স