ঢাকা | বঙ্গাব্দ

দলগুলোর সঙ্গে আজ আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
দলগুলোর সঙ্গে আজ আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন ছবির ক্যাপশন: দলগুলোর সঙ্গে আজ আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন
ad728
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আজ রোববার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে বলে জানা গেছে।

দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আগে আজ সকালে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে, গতকাল শনিবার জুলাই সনদ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।

সেই বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড.ইফতেখারুজ্জামান, ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

/আরএইচ

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স