ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ঈশ্বরদী থানা,পাবনা ছবির ক্যাপশন: ঈশ্বরদী থানা,পাবনা
ad728
পাবনা করেসপনডেন্ট:

পাবনার ঈশ্বরদীতে একটি ধানক্ষেত থেকে সিরাজুল ইসলাম সিরাজ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিরাজুলের বাড়ি উপজেলার ফতেমোহাম্মদপুর প্রামাণিক পাড়ায়।

রোববার (৫ অক্টোবর) সকালে ফতেমোহাম্মদপুর এলাকার বেনারসি পল্লীর পাশে একটি ধানক্ষেতে সিরাজুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, নিহত সিরাজুল ইসলাম মাদকাসক্ত ছিল।

ঈশ্বরদী থানার এসআই রফিকুল ইসলাম জানান, সিরাজুল রাতভর বিভিন্ন স্থানে ঘুড়ে বেড়াত। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সেটি ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পরে জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স