ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো টার্গেট করে হামলা রাশিয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ইউক্রেনের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো টার্গেট করে হামলা রাশিয়ার ছবির ক্যাপশন: ইউক্রেনের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো টার্গেট করে হামলা রাশিয়ার
ad728
ইউক্রেনের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো টার্গেট করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। টার্গেট এলাকায় প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র এবং ৬০টি ড্রোন ছুঁড়েছে রুশ বাহিনী।

এ অভিযান খারকিভ ও পোলতভা অঞ্চলে চালানো হয়। এছাড়াও দোনবাসেও ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় শহর সামিতেও একটি রেলস্টেশনে ড্রোন ছোড়ে রুশবহর। এতে, আগুন ধরে যায় যাত্রীবাহী ট্রেনে। হতাহত হয় কমপক্ষে ৩০ জন।

এ ঘটনায় রাশিয়াকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের টার্গেট বানাচ্ছে- এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।

এছাড়াও জাপোরিঝিয়ার ১০টি স্থানে হামলা চালিয়েছে মস্কো। অবশ্য কিয়েভের দাবি- রাশিয়ার ছোড়া বেশিরভাগ ড্রোন-মিসাইল প্রতিহত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স