আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার গুঞ্জন চলছে ক্রিকেটপাড়ায়। খবরটা পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের কানেও গিয়েছে। এরপরই স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, ফেরার কোনো ইচ্ছে নেই, তার অবসরের সিদ্ধান্তই চূড়ান্ত।
আমির এক ভিডিও বার্তায় বলেছেন– গত কয়েকদিন ধরে শুনছি, আমি আবার ক্রিকেটে ফিরছি। আমি এ নিয়ে কোনো আলোচনা করিনি, এমন কোনো পরিকল্পনা নেই। আমার সিদ্ধান্ত চূড়ান্ত।
বাঁহাতি পেসার আরও যোগ করেন– আমার ভক্তরা চায়, আমি ফিরে আসি। কিন্তু পাকিস্তান ক্রিকেটকেও তো এগিয়ে যেতে হবে। বিশ্বকাপ আসছে। তরুণ খেলোয়াড়দের আরও শক্তিশালী করতে হবে, যেন শিরোপা জেতা যায়।
২০২৪ সালের ১৪ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। এর আগে, ২০২০ সালের ডিসেম্বরে প্রথমবার অবসর নেয়ার পর ২০২৪ সালের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মাঠে নামেন।
আল-আমিন সাঈফী