ঢাকা | বঙ্গাব্দ

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছবির ক্যাপশন: উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ad728
সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের সিলেটের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি মঙ্গলবার সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এরপর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় আটকা পড়ে সিলেট থেকে ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেন। 

স্টেশন ম্যানেজার আরও বলেন, আপাতত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

/এএস


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স