ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাট-রংপুরে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
লালমনিরহাট-রংপুরে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি ছবির ক্যাপশন: লালমনিরহাট-রংপুরে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি
ad728
তিস্তার পানি কমতে শুরু করায়, লালমনিরহাট ও রংপুরে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ছয়টায়, ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে।

পানি কমে যাওয়ায়, বাড়িঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষরা। বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এছাড়াও ভেঙে গেছে রাস্তাঘাট-গাছপালা।

তবে, রংপুরের কাউনিয়া তিস্তা রেলওয়ে ব্রিজ পয়েন্টে এখনও বিপদ সীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। এতে, নিম্নাঞ্চলের কিছু এলাকার ঘরবাড়ি ও শস্য ক্ষেত পানিতে ডুবে রয়েছে।

এতে, ফসলের ব্যপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তালিকা করে বানভাসীদের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে প্রসাশন। সোমবার হঠাৎ-ই তিস্তার পানি বেড়ে, দুই জেলার ৪০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted