ঢাকা | বঙ্গাব্দ

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ছবির ক্যাপশন: সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ad728
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আজ বুধবার (৮ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়াও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী বাড়তে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted