ঢাকা | বঙ্গাব্দ

যানজটে আটকা পড়ে মোটরসাইকেলেই মহাসড়ক পরিদর্শন করলেন সড়ক উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2025 ইং
মোটরসাইকেলে চেপে সড়কের অবস্থা দেখছেন ফওজুল কবির খান ছবির ক্যাপশন: মোটরসাইকেলে চেপে সড়কের অবস্থা দেখছেন ফওজুল কবির খান
ad728
সারাদেশ ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের নাজুক ও খানাখন্দ অংশ পরিদর্শন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে তীব্র যানজটে আটকা পড়ার পর মোটরসাইকেলে চেপে বসে এই মহাসড়কের অবস্থা দেখলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বুধবার (০৮ অক্টোবর) সকালে বেহাল এই মহাসড়ক পরিদর্শন করতে এসে তিনি ও তার সঙ্গে যাওয়া কর্মকর্তারা যানজটের কবলে পড়েন।

সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়। প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে এই যানজট।

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোটো-বড়ো অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে করে তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। ধীরগতির কারণে মহাসড়কের এ অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর দীর্ঘ সময় লাগছে।এই অবস্থায় উপদেষ্টা ফওজুল কবির খানের সড়ক পরিদর্শনে আসার খবরে খানাখন্দের ভরাট শুরু করা হয়। একপাশ বন্ধ রেখে অস্থায়ীভাবে সংস্কার কাজ করায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই মহাসড়কে।

মূলত, ঢাকা-সিলেট মহাসড়কের ১২ কিলোমিটার অংশ আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের আওতায় পড়ায় নিয়মিত সংস্কার কাজ চালাতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ।

এদিকে, সকাল ১০টায় উপদেষ্টা ফাওজুল কবির ঢাকা থেকে ট্রেনে ভৈরব স্টেশনে নামেন। এরপর তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করার উদ্দেশে রওনা দেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted