ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের কাছ থেকে মাদক কারবারিকে ছিনতাই, আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
পুলিশের কাছ থেকে মাদক কারবারিকে ছিনতাই ছবির ক্যাপশন: পুলিশের কাছ থেকে মাদক কারবারিকে ছিনতাই
ad728
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় এসআইসহ ২ জন আহত হয়েছেন। পরে ছিনিয়ে নেয়া আসামিসহ তিনজনকে আটক করে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে বকশীগঞ্জের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালায় লিটনের আত্মীয়-স্বজনেরা। আহত হন বকশিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল।

রাতেই অতিরিক্ত পুলিশ এসে পুনরায় অভিযান চালায়। এ সময় আটক করা হয় হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে। ভোরে লিটন মিয়াকেও আটক করা হয়।

এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স