তিনি আরও বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন স্থানীয় সরকার ও সমবায় বিষয়ে লব্ধপ্রতিষ্ঠ গবেষক ও বিশ্লেষক। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন নিবেদিত ছিলেন। স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তার রচিত প্রায় ২০টি গ্রন্থ এবং দেশি-বিদেশি জার্নাল ও পত্রিকায় প্রকাশিত অসংখ্য প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে।তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে হারালো।
উল্লেখ্য, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ছিলেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল-আমিন সাঈফী