এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। পাশাপাশি আসামিদের সম্পদ বিক্রি করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার আবেদনও করেছে রাষ্ট্রপক্ষ।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অপরাধের বিবেচনায় শেখ হাসিনাকে ১৪০০ বার মৃত্যুদণ্ড দেয়া উচিত।
এরপর এক ব্রিফিংয়ে তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হলে তাদের সর্বোচ্চ শাস্তিই হবে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছেন সেহেতু তার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে।
এর আগে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।