ঢাকা | বঙ্গাব্দ

এআই রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
এআই রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শের ছবির ক্যাপশন: এআই রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শের
ad728
নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার রোধে শুধু নীতিমালা নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ — এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ইটিআইতে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান সিইসি। বলেন, নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন।

নাসির উদ্দিন বলেন, এই আইয়ের অপব্যবহার বৈশ্বিক সমস্যা। জানান, অপতথ্যরোধে গঠন করা হবে একটি সেল। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি।

এছাড়া দূর্গম এালাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, এবারের নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ এআই-এর অপব্যবহার। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

/এআই 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted