ঢাকা | বঙ্গাব্দ

পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
হাসনাত আবদুল্লাহ ছবির ক্যাপশন: হাসনাত আবদুল্লাহ
ad728
সরকারী কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট— এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৬ অক্টোবর) বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি নিয়ে পিএসসির সাথে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়টি শুধুমাত্র পদোন্নতি ও বদলি নিয়েই ব্যস্ত। চাকরিপ্রত্যাশীদের নিয়ে মোটেও চিন্তিত নয়।

তিনি বলেন, মন্ত্রণালয় এক রুম থেকে আরেক রুমে চিঠি দিয়ে যোগাযোগ করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সুবিধাভোগ করেছে এই দফতর।

পিএসসি'র আন্তরিকতার ঘাটতি নেই তবে তারা নানা জায়গায় সীমাবদ্ধ বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted