ঢাকা | বঙ্গাব্দ

রোমের প্যানথিয়নের দেয়াল থেকে পড়ে জাপানি পর্যটকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
রোমের প্যানথিয়নের দেয়াল থেকে পড়ে জাপানি পর্যটকের মৃত্যু ছবির ক্যাপশন: রোমের প্যানথিয়নের দেয়াল থেকে পড়ে জাপানি পর্যটকের মৃত্যু
ad728
ইতালির রাজধানী রোমে প্রাচীন স্থাপনা প্যানথিয়নের বাইরের প্রাচীর থেকে পড়ে এক জাপানি পর্যটক মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইতালিয়ান পুলিশ।

জাপানি দূতাবাসের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম মোরিমাসা হিবিনো (৬৯)। তিনি প্যানথিয়নের পাশের একটি খাদে পড়ে যান, যা বর্তমান রাস্তার স্তর থেকে প্রায় সাত মিটার নিচে। একজন পুরোহিত ওই খাদে তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

প্রাচীন রোম শহরটি বর্তমান রাস্তার স্তর থেকে প্রায় ২৩ ফুট নিচে অবস্থিত। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হিবিনো অসুস্থবোধ করে মাথা ঘোরা শুরু করলে প্যানথিয়নের বেষ্টনীর প্রাচীরে বসা অবস্থায় নিচে পড়ে যান। 

ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে, তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহ নেই বলে জানিয়েছে পুলিশ।

পুলিশকে মৃতদেহ উদ্ধারের জন্য খাদে প্রবেশের গেট ভেঙে ফেলতে হয়। ঘটনার সময় প্যানথিয়ন, যা এখন একটি ক্যাথলিক চার্চ হিসেবেও ব্যবহৃত হয়, বন্ধ ছিল। পুলিশ জানায়, অতীতে এমন আরও কয়েকটি ঘটনা ঘটেছে—কেউ কেউ কৌতূহলবশত ওই খাদের দিকে লাফ দিয়েছে। তাই দেশটির পুলিশ নিয়মিত ওই এলাকায় টহল দেয়।


গত মার্চেও রোমের আরেক জনপ্রিয় পর্যটনকেন্দ্র স্প্যানিশ স্টেপস-এর পাশের দেয়াল থেকে পড়ে এক স্প্যানিশ নারী (৫৫) মারা গিয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted