ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম দুই খেলায় হেরে যাওয়ায় এটি মূলত লাল-সবুজদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ।
শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জেতেন অধিনায়ক লিটন দাস।
আগের ম্যাচের দল থেকে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিম হাসান এবং মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। পরিবর্তে সুযোগ পেয়েছেন- নুরুল হাসান, মেহেদী হাসান, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন।
অন্যদিকে, শাই হোপ, শারফেইন রাদারফোর্ড ও জেডেন সিলসকে বিশ্রাম দিয়েছে উইন্ডিজ। নেয়া হয়েছে- আমির জাঙ্গু, গুড়াকেশ মোতি ও আকিম অগাস্টে।
এদিকে হারের বৃত্তে বন্দি ফিল সিমন্সের দল শেষ ম্যাচের আগে অনুশীলন না করে হোটেলে বিশ্রামে কাটিয়েছে। ঘুরে দাঁড়ানোর স্পৃহা যেমন মাঠে দেখা যায় না, ঠিক তেমনি ম্যাচের আগে অনুশীলনেও দেখা মেলেনি ফিরে আসার তাগিদ। অথচ সিরিজ জয় নিশ্চিত করার পরও ক্যারিবিয়ারা ঠিক-ই করছে ট্রেনিং।
অপরদিকে, ঐচ্ছিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন উইন্ডিজ ক্রিকেটাররা। জয় দিয়ে নিজেদের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার বদলা নিতে চায় ড্যারেন স্যামির দল।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
আমির জাঙ্গু, আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, আকিম অগাস্টে, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড।
দৈনিক দুর্বার