ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান
ad728
জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। দাবি করেন, ক্ষমতায় গেলে দেশ থেকে দূর্নীতি দূর করবে জামায়াতে ইসলামি।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলেও জানান। গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্গন করেছে এমন মন্তব্যও করেন জামায়াতের আমির।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াতে ইসলামির প্রতিনিধি ও সেইভ বাংলাদেশ'র চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন ও ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted