ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সর্মথকদের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2025 ইং
চাঁদপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সর্মথকদের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ছবির ক্যাপশন: চাঁদপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সর্মথকদের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ad728
চাঁদপুর-৪ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা না দেয়ায় বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও সর্মথকদের একাংশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে আগুন জ্বালিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

এ বিক্ষোভ কর্মসূচিতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছে পরিবহন চালক ও যাত্রী সাধারণ।

বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান দুঃসময়ে বিএনপি নেতা কর্মীদের পাশে ছিলেন। আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফরিদগঞ্জ উপজেলা তথা চাঁদপুর-৪ আসনে বিএনপির এবং সাধারণ জনগণের যোগ্য প্রার্থী এম এ হান্নান। এ সময় দল থেকে ঘোষিত প্রার্থী লায়ন হারুনুর রশিদের নাম প্রত্যাহার করে এম এ হান্নানকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করার দাবি জানান।



প্রসঙ্গত, চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted