ঢাকা | বঙ্গাব্দ

মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণ, থানায় জিডি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণ, থানায় জিডি ছবির ক্যাপশন: মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণ, থানায় জিডি
ad728
রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ স্কুলের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যালয়ের তিন নম্বরের ফটকের ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত আড়াইটার দিকে স্কুলে বিদ্যুৎ ছিল না। সে সময় বিদ্যালয়ের ৩ নম্বর গেটের বাইরে থেকে একটি ককটেল ভেতরে ছুড়ে মারে দুর্বৃত্তরা । এ সময় ককটেলটি বিস্ফোরিত হয়। কে বা কারা ককটেল ছুড়েছে সেটি  দেখা যায়নি। এরইমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল আহমেদ জানান, এই কাজ কারা করেছে তা এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জিডি করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted