এ বিষয়ে হোটেলটির ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, আনসারী, এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানিয়েছেন- ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি বলেন, “ভিডিওতে প্রদর্শিত হোটেলটি আমাদের প্রতিষ্ঠানের নয়। কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
কর্তৃপক্ষ আরও জানান, প্রতিষ্ঠানের সম্মান ও গ্রাহকদের আস্থা নষ্ট করার উদ্দেশ্যে এই ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। এজন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করেছেন, কোনো তথ্য শেয়ার করার আগে সঠিকতা যাচাই করে নিতে।
আনসারী বলেন, “আমাদের হোটেল একটি বৈধ ও সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান। আমরা কোনো অবৈধ কার্যক্রমে জড়িত নই এবং প্রশাসনের সকল নিয়মকানুন মেনে পরিচালনা করছি।”
হোটেল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর প্রচারণা রোধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পরিশেষে আনসারী সবাইকে অনুরোধ জানান, “দয়া করে ভুয়া ভিডিও বা বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করবেন না, এবং সঠিক তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।”