ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
ভলিবল  টুর্নামেন্ট  অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ad728
আশিকুর রহমান সৌরভ, নড়াইল তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিস আয়োজিত নড়াইল সদর উপজেলায় " তারুণ্যের উৎসব ২০২৫ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন ও পুরষ্কার বিতরণ" অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর ) সকাল ৯.৩০ মিনিটে উদ্বোধন করা হয় এই প্রতিযোগিতা এবং দিন ব‍্যাপি চলে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নড়াইল সদরের মোট ৯ শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। নক আউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা পরিচালনা করা হয়। এই ভলিবল প্রতিযোগিতায় নড়াইল সরকারি উচ্চ বিদ‍্যালয় ভবানিপুর বিদ‍্যালয়কে ২- ০ সেটে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। এবং প্রতিযোগিতায় সেরা খেলোয়ার হোন নড়াইল সরকারি উচ্চ বিদ‍্যালয়ের দলনেতা মো: আকিকুর রহমান সজল। প্রতিযোগিতার সমাপনী অংশে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে দুই দলকে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করেন প্রতিযোগিতার প্রধান অতিথি উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর মো: মনিরুজ্জামান। এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ভলিবল বাংলাদেশের বেশ জনপ্রিয় খেলা। গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাই ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এই খেলা আমার কাছে ভালো লাগে। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভলিবল প্রতিযোগিতা আয়োজন করায় আমি জেলা ক্রীড়া অফিস নড়াইলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এমন আয়োজনে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স