ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার ভাষণ দুপুর আড়াইটায়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ad728
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যে ভাষণটি দেয়ার কথা, তা দুপুর আড়াইটায় দিতে যাচ্ছেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে। 

প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াতসহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে রয়েছে।

এছাড়া, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা ঘিরেও বেড়েছে রাজনৈতিক উত্তাপ।

এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted