ঢাকা | বঙ্গাব্দ

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ছবির ক্যাপশন: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
ad728
যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে, একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী সেনানিবাসে 'বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট'-এর ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান এ কথা বলেন। এ সময়, রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথাও উল্লেখ করেন তিনি। 

কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাপ্রধান এ রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। 

এর আগে, জেনারেল ওয়াকার-উজ-জামান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে, তাঁকে অভ্যর্থনা জানান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। 

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted