ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
গোলাম কিবরিয়া ছবির ক্যাপশন: গোলাম কিবরিয়া
ad728
ঢাকার পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পল্লবী থানা যুবদলের সদস্য সচিব।সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় গুলির এ ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, পল্লবী সেকশন-১২-এ বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে সন্ধ্যায় বসে ছিলেন গোলাম কিবরিয়া। এর মধ্যে ৬টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে গোলাম কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।কে বা কারা তাকে গুলি করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted