স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। তবে পুলিশের সামনেই এমন প্রকাশ্য মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহল হতবাক হয়ে পড়ে। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও বিতর্কিত করেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিক এই মিছিল বের হয়।সিরাজদিখান থানার ওসি আবু বকর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিলটি চলাকালীন ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিলো, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত গতিতে মিছিল করে পালিয়ে যায়।