ঢাকা | বঙ্গাব্দ

হোয়াইট হাউজের নৈশভোজ ছেলের সঙ্গে রোনালদোর দেখা করালেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
হোয়াইট হাউজের নৈশভোজ  ছেলের সঙ্গে রোনালদোর দেখা করালেন ট্রাম্প ছবির ক্যাপশন: হোয়াইট হাউজের নৈশভোজ ছেলের সঙ্গে রোনালদোর দেখা করালেন ট্রাম্প
ad728
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে আয়োজন করা হয় এক নৈশভোজের। যেখানে রাজনীতিবিদ ছাড়াও উপস্থিত ছিলেন নানা অঙ্গনের তারকারা। প্রায় ১২০ জন অতিথি পান ডিনারের নিমন্ত্রণ। তারই মধ্যে ছিলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

নৈশভোজের শুরুতে বিরাট বলরুমে ঢুকে ছোট্ট একটি বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই তিনি সৌদি প্রিন্সের সুনাম করেন। বলেন, আজ হোয়াইট হাউজে খুবই বিশেষ একজন অতিথি আছেন। তিনি প্রিন্স সালমান। তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত।

পরেই তিনি বলেন, আজ আমাদের এখানে উপস্থিত আছেন রোনালদো। আমার ছেলে তার খেলার খুব ভক্ত। মজার ছলে ট্রাম্প বলেন, আজ যেহেতু রোনালদোর সঙ্গে ওর (ট্রাম্পের ছেলে) দেখা করিয়ে দিয়েছি, হয়ত সে জন্য একটু হলেও আজ থেকে বাবাকে বেশি সম্মান করবে। ট্রাম্পের এমন মজার কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। 

পরে নৈশভোজে অংশ নেয়ার জন্য রোনালদোকেও ধন্যবাদ জানান ট্রাম্প।

অন্যদের মধ্যে আয়োজনে হাজির ছিলেন শীর্ষ ধনকুবের ইলন মাস্কসহ অ্যাপল-এনভিডিয়ার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা। ছিলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস, প্যারামাউন্ট গ্লোবালের চিফ এক্সিকিউটিভ ডেভিড এলিসন। ফোর্ড ও জেনারেল মটরসের শীর্ষ কর্মকর্তারাও ছিলেন নৈশভোজে উপস্থিত বিশেষ অতিথিদের মাঝে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted